ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের গোরহাঙ্গা এলাকায় ট্রেনে কাটা পড়ে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১১টার দিকে ওই বৃদ্ধ গোরহাঙ্গা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী রেলস্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।