ট্রেনে কাটা পড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনের পশ্চিম রেল ক্রসিংয়ের কাছে গতকাল শুক্রবার ট্রেনের নিচে কাটা পড়ে আশুতোষ ধর (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডেসটিনির একজন মাঠকর্মী। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা গ্রামে। শ্রীমঙ্গল রেল থানার সহকারী উপপরিদর্শক রতনচন্দ্র বিশ্বাস জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আশুতোষ নিহত হন। দুর্ঘটনার সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন।