ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের এক নম্বর রেলগেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, জিনস প্যান্ট ও সাদা হাফ হাতা শার্ট পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। যুবকের মৃত্যু দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি।
সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।