ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা পুরুষের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দয়াগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় আশপাশে কোনো লোকজন ছিলেন না।
ঢাকা রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন ফোন করে জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনের নিচে ওই ব্যক্তি কাটা পড়েন। এরপর রেল পুলিশ সেখানে যায়। নিহত লোকটির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর, গায়ের রং কালো। কাটা পড়ার সময় তাঁর পরনে শুধু একটি লুঙ্গি ছিল। তিনি খালি গায়ে ছিলেন। তিনি বলেন, যেখানে ওই ব্যক্তি কাটা পড়েছেন সেখানে লোকজন কম যাতায়াত করেন। কীভাবে তিনি সেখানে গেলেন সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। এ নিয়ে খোঁজ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।