ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। নিহতের গায়ে ক্রিম রঙের শার্ট ও পরনে হালকা খয়েরি রঙের প্যান্ট ছিল।রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুর সদর উপজেলার ছোট দেওড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে একটি ভাঙা হেডফোন পাওয়া গেছে। হেডফোন ব্যবহার করে রেলপথ ধরে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।