ট্রেনে কাটা পড়ে আইনজীবীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সালাহ উদ্দিন ওরফে ফটিক (৫২) ঢাকার মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। তিনি কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মজুমদারবাড়ির বাসিন্দা। তবে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার বাড্ডায় বাস করতেন। ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, কমলাপুর থেকে জয়দেবপুরগামী একটি ডেমু ট্রেনের নিচে পড়ে সালাহ উদ্দিন মারা যান। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম আকবর জানান, সালাহ উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চাঁদপুর প্রতিনিধি