ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। কালীগঞ্জ দড়িপাড়া এলাকার রেললাইনের গেটম্যান মনির হোসেন বলেন, গতকাল শুক্রবার ভোরে ওই ব্যক্তির লাশ রেললাইনে পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়। নিহত ব্যক্তির পরনে শার্ট ও লুঙ্গি ছিল। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।