ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকেল পৌনে চারটায় তাঁর মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান কয়েকজন পথচারী। হাসপাতালে তাঁরা সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজার এলাকায় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর ডান পা কেটে যায়। তাঁর পরনে লাল ও নীল রঙের দুটি গেঞ্জি এবং জিন্‌স প্যান্ট ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে।