ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশের (জিআরপি) বিবরণ অনুযায়ী, গতকাল সকালে সুবর্ণ এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। ফেনী রেল স্টেশনের আউটার সিগন্যালে একজন পথচারী ট্রেনটির নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।