ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার নরুন্দী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩২) একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানা সূত্র জানায়, নরুন্দী রেলস্টেশনের মির্জাপুর এলাকায় ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনগামী ধলেশ্বরী ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জামালপুর রেলওয়ে থানার এসআই ইসমাইল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।’