ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বিকাশ কৃষ্ণ দাস (৩৫) নামের একজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় নরসিংদী রেলওয়ে স্টেশনের পূর্বদিকে আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিকাশ সদর উপজেলার হাজিপুর এলাকার গোপাল কৃষ্ণ দাসের ছেলে।
এ প্রসঙ্গে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিকাশ পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি মালগাড়ির নিচে কাটা পড়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন, না-কি ট্রেনের ধাক্কা খেয়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের লোকজনও এ ব্যাপারে কিছু বলতে পারছে না।’
তিনি জানান, বিকাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।