ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশনের অদূরে পৌরসভার বানিয়াপাড়া গ্রামের রেলসেতুর সামনে ট্রেনে কাটা পড়ে নুর হোসেন খান (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড় পাঠানটারী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি ট্রেনের নিচে পড়েন নুর হোসেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।