ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার মহাদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম ফেরদৌস আলম (৪৫)। তিনি উপজেলার মহাদিঘি গ্রামের মৃত মফিজ উদ্দিন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে পঞ্চগড়গামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস নামে ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার পর স্থানীয় লোকজন ফেরদৌস আলমের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, ফেরদৌস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি কাটা পড়লেন, প্রাথমিকভাবে তা জানা যায়নি।