ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে বাসুদেব পাল (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাসুদেব পাল শহরের পালপাড়া এলাকার মনিন্দ চন্দ্র পালের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়।