ট্রেনে কাটা পড়ে একজনের মৃৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা একজন (৪০) মারা গেছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মনসুর আলী রেলস্টেশনের পূর্বদিকে রেললাইন অতিক্রম করার সময় লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।