ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেল স্টেশন এলাকায় আজ বুধবার ট্রেনে কাটা পড়ে সজল মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। সে এবার জামালপুর সদর উপজেলার নরুন্দি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিল।
নিহত সজলের খালাতো ভাই সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানায়, সজলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার চরশশা এলাকায়। সেও (সিরাজুল) এসএসসি পরীক্ষার্থী। তারা দুজনে মিলে নরুন্দি এলাকার মাঝপাড়া গ্রামের একটি মেসে থাকতো। আজ ইংরেজি পরীক্ষা শেষ করে তারা মেসে যায়। এরপর বিকেল চারটার দিকে মেস থেকে বের হয়ে নরুন্দি রেল স্টেশনে ঘুরতে যায়। তখন ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন দুই নম্বর রেললাইন দিয়ে যাচ্ছিল। তখন সজল হঠাৎ দুই নম্বর লাইনে উঠে যাওয়ায় ওই ট্রেনের নিচে কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলা উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।