প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে গতকাল সোমবার সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য মারা গেছেন। মৃত বেলাল উদ্দিন (৩৬) এপিবিএন-৫-এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনাটি ঘটে। বেলাল এপিবিএনের সদর দপ্তরের দায়িত্ব পালন করছিলেন। সকাল পৌনে ১০টার দিকে এপিবিএন সদর দপ্তরের ২ নম্বর ফটক দিয়ে (বিমানবন্দর রেলস্টেশনের উত্তর দিক) তিনি বের হয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলালের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা।