ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে বৃষ্টি আকতার (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ রেলস্টেশনের ৪৪৯ নম্বর রেলক্রসিংয়ের কাছে বাঁশগাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বৃষ্টি আকতার উপজেলার বাজারদেহা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। তিনি পীরগঞ্জ মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ৪৪৯ নম্বর ক্রসিংয়ের আশপাশের কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বৃষ্টি আকতারকে তাঁরা মুঠোফোনে কথা বলতে বলতে ঘটনাস্থলের দিকে যেতে দেখেন। সাড়ে তিনটার দিকে পীরগঞ্জ থেকে দিনাজপুরমুখী ট্রেনটিতে কাটা পড়েন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ রেলস্টেশনের মাস্টার গোলাম রব্বানী গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সেতাবগঞ্জ রেলস্টেশন থেকে দিনাজপুর জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে। দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।’