ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের কাছে গতকাল বুধবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। কসবা রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৪ নম্বর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গতকাল বেলা ২টা ৬ মিনিটে কসবা রেলস্টেশন অতিক্রম করে। ওই সময় ওই কিশোর রেলপথে বসে ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। কসবা রেলস্টেশনের মাস্টার এস এম আনোয়ার হোসেন বলেন, এ দুর্ঘটনার বিষয়ে আখাউড়া জিআরপি থানায় খবর পাঠানো হয়েছে। পুলিশ এসে লাশ নিয়ে যাবে।