ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে সাইদুর রহমান হিমেল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সে উপজেলার কটালপুর ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। সিলেট জিআরপি থানা সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে হিমেল রেললাইন ধরে হাঁটছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। সিলেট জিআরপি থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, কিশোরের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।