ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের আউটারে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে আজ বুধবার বেলা দুইটার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, তার বয়স ১৫ বছরের মতো হবে।
কসবা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৪ নম্বর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টা ৬ মিনিটে কসবা রেলস্টেশন অতিক্রম করে। ওই সময় কিশোর রেললাইনে বসা ছিল। ট্রেন চলে এলেও সে টের পায়নি। এতে কাটা পড়ে সে।
কসবা রেলের স্টেশনমাস্টার এস এম আনোয়ার হোসেন বলেন, আখাউড়া রেলওয়ে জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে লাশ নিয়ে গেছে।