ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি উপজেলা সদরের খট্টেশ্বর গ্রামে।প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, গত বুধবার সকালে নজরুল তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হন। সকাল সাতটার দিকে রাজশাহীগামী ৩২ নম্বর ডাউন উত্তরা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় নজরুল ট্রেনের নিচে ঝাঁপ দেন।সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।