ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে মরিয়ম সোনিয়া (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে মহাখালীর আমতলী এলাকায় তিনি ট্রেনে কাটা পড়েন।

সোনিয়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামাল হোসেন রাসেলের স্ত্রী। তিনি তেজগাঁও এলাকায় থাকতেন। তিনি রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।