ট্রেনে কাটা পড়ে চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে এক গাড়িচালক মারা গেছেন। নিহত চালকের নাম বেলাল হোসেন (২৮)।

আজ সোমবার সকাল আটটার দিকে রেললাইন পার হচ্ছিলেন বেলাল। এ সময় দিনাজপুর থেকে আসা কমলাপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, বেলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেলালের বাবার নাম নূর মোহাম্মদ, মায়ের নাম মইফুল বিবি। তিনি ঢাকায় মহাখালীতে বসবাস করতেন।