ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। গত রোববার পৌরসভার গণ্ডামারা এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় তিনি দুর্ঘটনায় মারা যান।
ছাত্রলীগের ওই নেতার নাম রবিউল হোসেন (২৪)। তিনি নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র এবং লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি গণ্ডামারা এলাকার আবুল কাশেমের ছেলে।লাকসাম রেলওয়ে পুলিশের এসআই সাজিদ হোসেন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাত পৌনে নয়টার দিকে পুলিশ রবিউলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।