ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন (২৮) মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় রেলক্রসিং এলাকায় ট্রেনে ইসমাইলের ডান পা কাটা পড়ে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ইসমাইল রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি রূপগঞ্জের কাঞ্চন মুরাপাড়া ডিগ্রি কলেজের ছাত্র। মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।