ট্রেনে কাটা পড়ে তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এলাকায় গতকাল সোমবার ট্রেনে কাটা পড়ে রনি মিয়া (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। রনি জেলার ফুলছড়ি উপজেলা সদরের তাহা মিয়ার ছেলে। গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) এসআই মজিবুর রহমান জানান, রনি মিয়া দীর্ঘদিন ধরে নানার বাড়ি কুপতলা গ্রামে থাকতেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস তাঁকে ধাক্কা দেয়। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।