ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম তন্বী রায়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন ওই তরুণী। নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি ডেমু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত তরুণী নগরের একটি রোগনির্ণয় কেন্দ্রের অভ্যর্থনাকর্মী। তাঁর গ্রামের বাড়ি রাউজানে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।