ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের ১ নম্বর রেলগেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জিনস প্যান্ট ও সাদা হাফ হাতা শার্ট পরিহিত ওই তরুণের বয়স আনুমানিক ২৫ বছর। কী কারণে তিনি রেললাইনের ধারে এসেছিলেন, তা বলতে পারেননি কেউ। তবে কেউ কেউ একে আত্মহত্যা বলে মন্তব্য করেছেন। সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি এ কে এম লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।