ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তরুণ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।