ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ওই তরুণের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে ছিল ছাই রঙের প্যান্ট ও নীল গেঞ্জি। জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো একসময় ওই তরুণ ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।