ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে কাটা পড়ে গতকাল রোববার সকালে রাজধানীর কুড়িলে দুজন এবং গাজীপুরের টঙ্গীতে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন ওই দুই ব্যক্তি। ট্রেন কুড়িল এলাকায় পৌঁছালে তাঁরা ছাদ থেকে লাইনের ওপরে পড়ে ট্রেনে কাটা পড়েন। মৃতদেহ লাইনের বেশ কিছু জায়গাজুড়ে ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
রেলপুলিশ জানায়, নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইজতেমায় যোগ দিতে কয়েক শ মানুষ পারাবত এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন।
এদিকে গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৭ বছর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।