ট্রেনে কাটা পড়ে দুই কিশোরী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় গত বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে দুই কিশোরী নিহত ও এক তরুণ আহত হয়েছে। নিহত কিশোরীরা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সোনিয়া আক্তার (১৬) ও শারমিন আক্তার (১৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ওই দুই কিশোরী ও এক তরুণ হেঁটে গাজীপুরের কালীগঞ্জ ও ঘোড়াশালের সংযোগকারী রেলসেতু পার হচ্ছিল। সেতুর মাঝামাঝি আসার পর ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী ট্রেন আসতে দেখে তারা দৌড়ে সেতুর পশ্চিম পাশে পৌঁছানোর চেষ্টা করে। এ সময় ওই দুই কিশোরী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। ওই দুই কিশোরীর সঙ্গে থাকা তরুণ ওয়াসিম (১৯) গুরুতর আহত হন।