ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধা জেলার দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই নারী মারা গেছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। তাঁরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার আনন্দবাজার গ্রামের কাছলেনি বেওয়া (৬০) ও সাদুল্যাপুর উপজেলার মান্দুয়ারপাড়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী সাহেরা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বামনডাঙ্গা রেলস্টেশনের অদূরে আনন্দবাজার এলাকায় রেললাইন পারাপারের সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ নামে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই কাছলেনি মারা যান। বেলা ১১টার দিকে নলডাঙ্গা রেলস্টেশনের কাছের দশলিয়া এলাকায় রেললাইন পারাপারের সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাহেরা বেগম মারা যান।