প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলগাঁও ও খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, খিলগাঁও রেললাইনে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ২১ বছর। এ ছাড়া খিলক্ষেত বাজার রেললাইনে ৩০ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়। তাঁরও পরিচয় মেলেনি। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি ।