ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গতকাল বুধবার দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি।জয়দেবপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুর পৌর এলাকার সামন্তপুর ও ভুরুলিয়ায় ওই দুই যুবক ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের নিচে কাটা পড়েন। তাঁদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর ও অন্যজনের বয়স ২২ বছর। নিহত দুই যুবক রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।