ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন নাটোরের পশ্চিম পরগাছা গ্রামের রয়েল তালুকদার (৩০) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইনামুল হক (২২)। জিআরপি থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।গতকাল সকালে সয়দাবাদের কাছে রাস্তা পার হওয়ার সময় ধূমকেতু এক্সপ্রেস ইনামুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে লালমনি এক্সপ্রেস কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনের কাছে রয়েল তালুকদার ট্রেন থেকে পড়ে। এ ব্যাপারে জিআরপি থানায় দুটি মামলা হয়েছে।