ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর মহানগরের মীরেরগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ মরদেহটি গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সোমবার রাতের কোনো এক সময় মীরেরগাঁও এলাকার রেলসেতু পার হওয়ার সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এদিকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রেনে কাটা পড়ে মো. শাকিল ওরফে রুবেল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশের এসআই ওমর ফারুক জানান, চাষাঢ়া স্টেশন এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ডেমু ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান।