ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে আজ মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ (জিআরপি) বলছে, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, রাজু (৩৫) ও সাদ্দাম (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, হিলি রেলস্টেশনের সাতকড়ি এলাকায় বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পার হয়। এ সময় রাজু ও সাদ্দাম দুজনে হাত ধরে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ট্রেনটি কয়েকবার সংকেত দেয়। পরে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে থানার ইনচার্জ আক্তার খোকনের ভাষ্য, ট্রেনটি কয়েকবার সংকেত দেওয়ার পরও তাঁরা সরে যাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের লাশ ঘটনাস্থলে রয়েছে।