ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে গতকাল রোববার ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন অলক কুমার সাহা (৩৭) ও তাঁর ভাইয়ের স্ত্রী শেফালী রানী সাহা (৩২)। রেল পুলিশ (জিআরপি) তাঁদের লাশ উদ্ধার করে।রেল পুলিশের সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গতকাল বেলা পৌনে তিনটার দিকে টাঙ্গাইল থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসেন অমিত কুমার সাহা। সঙ্গে ছিলেন ভাই অলক ও স্ত্রী শেফালী। মহাখালী রেলগেটে বাস থেকে নামার পর শেফালীর টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। টয়লেট খোঁজার একপর্যায়ে তাঁরা রেললাইনের ওপর চলে আসেন। এ সময় জয়দেবপুর থেকে ঢাকাগামী তুরাগ-৪ ট্রেনটি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।