ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও পাবনার চাটমোহর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে আলমডাঙ্গা রেলস্টেশনের কাছে পিন্টু বিশ্বাস (২৫) নামের এক যুবক মারা যান। পিন্টু উপজেলার বাবুপাড়া এলাকার মিহিরচন্দ্র বিশ্বাসের ছেলে। রাতের কোনো একসময়ে ট্রেনে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়।পাবনার চাটমোহরে ট্রেনের নিচে কাটা পড়ে সুমাইয়া (৪) নামে এক শিশু মারা গেছে। সুমাইয়া উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের গুয়াখাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে।শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-রাজশাহী রেলপথের চাটমোহর উপজেলার গুয়াখাড়া স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।একটি ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় সুমাইয়া (৪) খেলার সাথিদের সঙ্গে দৌড়ে ট্রেন দেখতে গেলে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।