ট্রেনে কাটা পড়ে নারী দ্বিখণ্ডিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলাউদ্দিন জানান, সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইন পার হওয়ার সময় এক নারী (৫০) ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনের নিচে কাটা পড়েন। দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই আলাউদ্দিন আরও জানান, তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে জলপাই রঙের সাদা গোল প্রিন্ট ম্যাক্সি এবং লাল সালোয়ার ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।