ট্রেনে কাটা পড়ে নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কার মাথা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৩৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পাক্কার মাথা ঈগল টেক্সটাইল মিল গেট এলাকায় রেলপথে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।