ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, রাজশাহী-জয়দেবপুর রেললাইনের কালিয়াকৈরের মৌচাক এলাকায় গতকাল সোমবার দুপুর একটার দিকে ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জয়দেবপুরগামী সিল্ক সিটি ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরনে কালো ও লাল রঙের কাপড় ছিল। গাজীপুর প্রতিনিধি