ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ থেকে গতকাল শনিবার এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে লাল-সবুজ-সাদা ছাপার কামিজ এবং সবুজ সালোয়ার রয়েছে। জয়দেবপুর জংশন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বলেন, সকালে পূর্ব চান্দনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ওই নারী জামালপুরগামী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল সোয়া আটটার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।