ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে সাজেদা খাতুন (২৮) নামের এক নারী মারা গেছেন। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামে। মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে সিলেটগামী ১৭ নম্বর কুশিয়ারা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সাজেদা খাতুন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তিনি মারা যান। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াসীম আল বারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।