ট্রেনে কাটা পড়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় গতকাল সোমবার দুপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মাইনুদ্দিন (৫২)। তিনি ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পোড়াদাহ থেকে গোয়ালন্দগামী মেইল ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনের দিকে আসছিল। এ সময় ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় রেললাইন পার হওয়ায় সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।