ট্রেনে কাটা পড়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর উপজেলার ভারই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের স্টেশন মাস্টার নুরুল হুদা জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের স্টেশন থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন উপজেলার ভারই এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।