ট্রেনে কাটা পড়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার ধলেশ্বরী ট্রেনে কাটা পড়ে আতাউর রহমান (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ নয়াপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি আরামনগর বাজার কেএইচবি পাটকল লিমিটেডের শ্রমিক ছিলেন। আতাউর গতকাল পাটকল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধলেশ্বরী ট্রেনটি আউটার সিগন্যালের কাছে পৌঁছায়। এ সময় রেললাইনে উঠলে পরে ট্রেন তাঁর ওপর দিয়ে চলে যায়।