ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেন দুর্ঘটনায় মনজুল হক (৩৯) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় মাছের আড়তে কাজ করতেন বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনজুল সকাল সাতটার দিকে কারওয়ান বাজারের রেললাইনসংলগ্ন এলাকায় আড়তের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসকেরা মনজুল হককে মৃত ঘোষণা করেন।